October 20, 2026, 4:41 am
Title :
সুনামগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে বিনিয়োগসহ উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হবে : জমিয়ত জৈন্তাপুরে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের প্রাণহানি শাবির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল দেশের হাল হকিকত ও সরকারি সিদ্ধান্তে জাতি উদ্বিগ্ন ও ক্ষুব্ধ ——- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের শুভেচ্ছা হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার এসএসসি ও দাখিল শিক্ষার্থী সংবর্ধনা অর্থোপেডিক্স গবেষণায় সাফল্য : শাবিপ্রবি থেকে এমফিল পেলেন ডা. আলমাহির ফেরদৌস ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ কানাইঘাটের যুবকের লাশ উদ্ধার

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Monday, October 19, 2026

ডেস্ক রিপোর্ট

:মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মন্ত্রিসভা থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।

সোমবার (১৯ অক্টোবর)  দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে এ পদত্যাগের  ঘোষণা দেন তিনি।

এর আগে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেওয়া প্রতিমন্ত্রী ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গতকাল রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই  ইশরাককে পদত্যাগের নির্দেশ দেন তারেক রহমান।

এর আগে ইশরাক বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতেই গিয়েই আজকের এ পরিস্থিতি। যেখানে আমাকে মন্ত্রিসভা থেকে দলের ইচ্ছার বিরুদ্ধেই পদত্যাগ করতে হচ্ছে। দল চায়নি আমি নিজে থেকেই এ সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমি আরও বেশি আগ্রাসী হয়ে মাঠে নামব, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব।’

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews