October 20, 2026, 4:38 am
Title :
সুনামগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে বিনিয়োগসহ উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হবে : জমিয়ত জৈন্তাপুরে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের প্রাণহানি শাবির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল দেশের হাল হকিকত ও সরকারি সিদ্ধান্তে জাতি উদ্বিগ্ন ও ক্ষুব্ধ ——- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের শুভেচ্ছা হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার এসএসসি ও দাখিল শিক্ষার্থী সংবর্ধনা অর্থোপেডিক্স গবেষণায় সাফল্য : শাবিপ্রবি থেকে এমফিল পেলেন ডা. আলমাহির ফেরদৌস ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ কানাইঘাটের যুবকের লাশ উদ্ধার

সুনামগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Monday, October 19, 2026

সিলেট রিপোর্ট ডেস্ক:সুনামগঞ্জের সীমান্তবর্তী দোয়ারাবাজার উপজেলায় সংবাদ প্রকাশের জেরে এম. এ মোতালিব ভূঁইয়া নামে এক সাংবাদিককে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলায় তার হাতের রগ কেটে গেছে। এছাড়া মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহাদ ভূঁইয়া নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে বিএনপির আঞ্চলিক কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। আহত মোতালিব ভূঁইয়া দৈনিক সংবাদ-এর দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি এবং উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে চৌধুরীপাড়া বাজারে বিএনপির আঞ্চলিক কার্যালয়ে বসেছিলেন সাংবাদিক মোতালিব ভূঁইয়া। এ সময় এলাকার চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত আহাদ ভূঁইয়া ও তার সহযোগীরা রামদা, চাপাতি ও ছুরিসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ওই কার্যালয়ে প্রবেশ করেন এবং তার ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে আহাদ ভূঁইয়াকে আটক করেন। পরে তাকে রশি দিয়ে বেঁধে পুলিশে সোপর্দ করেন।

আহত সাংবাদিক মোতালিব ভূঁইয়া ও তার স্বজনেরা অভিযোগ করে বলেন, ‘আহাদ ভূঁইয়া সীমান্ত দিয়ে ভারতীয় মদ, ইয়াবাসহ বিভিন্ন পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত। সম্প্রতি মাদক চোরাচালান নিয়ে সংবাদ প্রকাশের পর থেকে তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছিল ওই চক্র।’ বিষয়টি থানার ওসিকে একাধিকবার জানানো হয়েছিল বলেও দাবি করেন তারা। দোয়ারাবাজার থানার ওসি মো. তারিকুল ইসলাম তালুকদার বলেন, ‘আহাদ একজন মাদক কারবারি। সম্প্রতি পুলিশ ও বিজিবি সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা, মদসহ ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে। এতে মাদক কারবারিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন।’

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews