সিলেট রিপোর্ট:
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব রেজাউল হাসান কয়েস লোদীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সিলেট রিপোর্ট পরিবারের সদস্যগণ।
আজ দুপুরে সিলেট সিটি করপোরেশন এর জনপ্রিয় নেতা সাবেক প্যানেল মেয়র কয়েস লোদী বলেন, আধ্যাত্মিক রাজধানী সিলেটের সার্বিক উন্নতির জন্য দলমত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, শাহজালাল, শাহপরান রহ.এর পূন্যভূমিকে শান্তিরজনপদ হিসেবে গড়ে তোলতে মিডিয়ার ভূমিকা অপরিহার্য। সাহিত্য, সাংবাদিকতার বিকাশ সাধনে রুহুল আমীন নগরী ও
সিলেট রিপোর্ট এর অবদান স্মরনীয় হয়ে থাকবে। সিলেট রিপোর্ট এর ১৫ বছর পূর্তিতে আসন্ন প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালার সফলতা কামনা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সিলেট রিপোর্ট এর সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরী, নির্বাহী সম্পাদক শাহিদ হাতিমী, সহসম্পাদক আহমাদুল হক উমামা।
পরিশেষে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলেট রিপোর্ট এর পক্ষ থেকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব রেজাউল হাসান কয়েস লোদীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।