October 22, 2026, 9:37 pm
Title :
শহীদ সুলেমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা শুক্রবার শুরু হেফাজতের তত্ত্বাবধানে সাতটি দলের নতুন রাজনৈতিক জোট গঠন আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন আঞ্জুমানে তা’লীমুল কুরআনের দস্তারবন্দীর দাওয়াত পেলেন কাজির বাজার মাদরাসার মুহতামিম সিলেটের উন্নতির জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন: কয়েস লোদী মরকাজুত তাক্বওয়া রমফোর্ড মসজিদ ও কমিউনিটি সেন্টার প্রকল্পের সভা অনুষ্ঠিত পশ্চিম বঙ্গের জমিয়ত নেতা মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ৫ দিনের সফরে সিলেট আসছেন জিয়া সাইবার ফোর্স সিলেট মহানগর আহ্বায়ক কমিটির অনুমোদন লাভ করেছে রাষ্ট্রপতির বক্তব্য প্রত্যাহার ও স্পষ্ট ব্যাখ্যা দাবি জমিয়তে উলামায়ে ইসলামের সুনামগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১

আঞ্জুমানে তা’লীমুল কুরআনের দস্তারবন্দীর দাওয়াত পেলেন কাজির বাজার মাদরাসার মুহতামিম

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, October 22, 2026

সিলেট রিপোর্ট:

আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের দস্তারবন্দী সম্মেলন উপলক্ষে কাজির বাজার মাদরাসার বর্তমান মুহতামিম, শ্রদ্ধাভাজন আলেম মাওলানা আব্দুস সুবহান হাফিজাহুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে সম্মেলনের দাওয়াত প্রদান করা হয়েছে।

সাক্ষাৎকালে তিনি মরহুমের স্মৃতিচারণ করতে গিয়ে চমৎকার সব স্মৃতি তুলে ধরেন। প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহ.-এর সঙ্গে মরহুমের সম্পর্কের নানা দিকও তিনি আন্তরিকতার সঙ্গে বর্ণনা করেন।

এ সময় তিনি সম্মেলনের দ্বিতীয় দিন উপস্থিত থাকার বিষয়টি তাঁর ডায়েরিতে লিখে রাখেন।

সাক্ষাৎকালে তাঁর আন্তরিকতা, ভালোবাসা ও স্মৃতিচারণ উপস্থিত ব্যক্তির হৃদয় ছুঁয়ে যায়। এ ধরনের পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও মহব্বতের বন্ধনকে আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের প্রতিষ্ঠালগ্ন থেকে চলে আসা ঐতিহ্য ও শাইখুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দিক রহ.-এর দীর্ঘদিনের মেহনতের ফসল হিসেবে উল্লেখ করা হয়।

আঞ্জুমান আপনাদের, আমাদের—আঞ্জুমান সবার। 💚

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews