November 20, 2026, 2:58 am
Title :
মোহনগঞ্জের বসন্তিয়ায় পাত্র পছন্দ না হওয়ায় বিয়ের আসরে মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ কনের বিরুদ্ধে সিলেট শহরে অবস্থানরত জামিয়া মাদানিয়া বিশ্বনাথের ফাজিলদের মতবিনিময় সভা সম্পন্ন ছাত্রলীগের লকডাউনের প্রতিবাদে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল অসহায় প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করতে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা উপহার ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তর ধর্ম হচ্ছে ইসলাম সিলেট জেলা উত্তর জমিয়তের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রতিবন্ধকতা কখনো মেধাকে দমিয়ে রাখতে পারে না মৌমি তার দৃষ্টান্ত — উপপরিচালক আব্দুর রফিক দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বাদীকে আসামীদের প্রাণনাশের হুমকী নিরাপত্তা চেয়ে গোলাপঞ্জ থানা জিডি অসুস্থ হাকিম মাওলানা আনসার আহমদ সিদ্দিকীর শয্যাপাশে দুধরচকী

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, November 19, 2026

আগামী ৯ই ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, এছাড়াও শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভা গত ১৮ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর ১১২ ধোপাদিঘীপারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নেছারুল হক চৌধুরী বস্তান স্যার, কেন্দ্রীয় সিনিয়র সভাপতি ডাঃ অরুণ কুমার দেব, সহ-সভাপতি মামুন রশীদ এডভোকেট, শেখ মোঃ লায়েক মিয়া, সাংগঠনিক সম্পাদক সরোজ ভট্টাচার্য্য, সহ তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, সাবেক কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম শেনাজ, ব্যবসায়ী নেতা লুৎফুর রহমান লিলু মিয়া, যুব ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক নিয়াজ কুদ্দুস খান প্রমুখ।
সভায় বলা হয়, উচ্চমূল্য ও মূল্যস্ফীতি কারণে বেশির ভাগ মানুষের প্রকৃত আয় চেয়ে ব্যয় বেড়ে গেছে, কেনার সামর্থ্য কমে গেছে। প্রায় ৮০ লাখ মানুষ নতুন করে গরিব হয়েছেন। ১ কোটি ৮৭ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। বৈদেশিক মুদ্রা শক্তিশালী করার আরেক মাধ্যম পোশাক শিল্পে নৈরাজ্য বিশৃঙ্খলা ক্রমেই বেড়ে চলেছে। মালিক ও লক্ষ লক্ষ শ্রমিকদের মধ্যে অসন্তোষের সমাধানের কোন লক্ষণ নেই। অন্তর্বর্তী সরকার ঢালাওভাবে বড় বড় দুর্নীতিবাজ এবং দুর্নীতির মামলাগুলো প্রত্যাহার করে পাশাপাশি স্থিতিশীল রাষ্ট্র ও নতুন বাংলাদেশ নির্মাণের আওয়াজ তুলে অস্থিতিশীল ও মবের রাষ্ট্রে দেশকে পরিণত করে।
জাতি আশা করেছিল নির্বাচিত সরকার এসে দুর্নীতি দমন, স্থিতিশীল ও মানবিক রাষ্ট্র তৈরি করবে। সেটাও ভেস্তে গেছে। সরকার দলীয় লোকদের হাতে সুপ্রিম কোর্টের আইনজীবীগণ সন্তানদের সামনে রাজপথে লাঞ্ছিত হচ্ছেন। দলীয় লোকেরা বেআইনি কর্মকান্ড দাম্ভিকতার সাথে করছেন। এদিকে প্রকাশ্যে সরকারি কর্মচারীদের জন্য উপহার গ্রহণকে নৈতিক মনে করছেন সরকারের এক মন্ত্রী। মন্ত্রী শাহ আলমের এই বক্তব্য সরকারি কর্মচারী আইনের আচরণ বিরোধী পরিপন্থী। এ ধরনের নিয়ম চালু হলে আড়ালে ব্যাপক ঘুষ লেনদেনের সুযোগ তৈরি হবে। সভায় দেশের স্বাস্থ্য খাত নিয়ে বাংলাদেশ হেলথ ওয়াচের এ প্রতিবেদন উঠে এসেছে, দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ জবাবদিহি, অস্বচ্ছতার ঘাটতি।
সভায় এই প্রতিবেদনটি দ্রুত খতিয়ে দেখে, কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সঙ্গে যোগ হয়েছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি। এ সমস্ত অনিয়ম দুর্নীতির ফলে দেশের গরীব রোগীদের কষ্টদায়ক জীবন গড়ে ওঠে। ক্ষতিগ্রস্ত হয় পুরো স্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ। সভায় ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু কৌশল পত্র নয়, ডেঙ্গু নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইতিমধ্যে প্রায় এক বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫০০ লোকের মৃত্যু হয়েছে। গণমাধ্যমে প্রকাশ বিনামূল্যে সরকারি স্বাস্থ্য সেবা অ্যাপস বন্ধ, খেটে খাওয়া মানুষের জন্য ন্যায্য মূল্যে ট্রাক সেলের কার্যক্রম বন্ধ, মিরপুরের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্র ভাঙচুরের ঘটনায় আলোচিতরা ধরাছোঁয়ার বাইরে। রাজনৈতিক অস্থিরতায় রেলপথে বিপর্যয়ের শঙ্কা। সব মিলিয়ে বাংলাদেশে গৃহযুদ্ধের পদধ্বনির বিরাজ করছে।
সভায় সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ড. দিলীপ দাস চৌধুরী অ্যাডভোকেটের সোনালী ব্যাংকের কোর্ট শাখার অ্যাকাউন্ট থেকে ৩৫ লাখ টাকা উধাও, সিলেট জেলা রেজিস্ট্রার ও সাব রেজিস্টারের দুর্নীতির খবরে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জ্ঞাপন করে বলা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়গুলো সমাধান না করলে এর জন্য মাশুল দিতে হবে। সভায় সাইবার নিরাপত্তা আইনে বিবর্তনমূলক ধারা বাতিলের জোর দাবি জানানো হয়। সভায় জোর দিয়ে বলা হয় স্থিতিশীল রাষ্ট্র ও দুর্নীতি দমনে জাতীয় ঐক্যই এখন সময়ের নাম্বার ওয়ান গণদাবি। এই বিষয়ে উচ্চ পর্যায়ে জাতীয় দেশপ্রেমিক নেতৃবৃন্দ, গণমাধ্যম ও বিভিন্ন সমাজের প্রতিনিধিত্ব ব্যক্তিত্ববৃন্দ তা অনুধাবন করে করণীয় এখনই ঠিক করতে হবে।
সভায় আগামী ৯ ডিসেম্বর বুধবার বেলা ১১ টায় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত, দুর্নীতি বিরোধী র‍্যালি, দুর্নীতি বিরোধী গণসমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত কর্মসূচি সফল করার লক্ষ্যে সংগঠনের সকল স্তরের সম্মানিত সদস্য, সচেতন জনগণের সাহায্য ও সহযোগিতা কামনা করা হয়।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews