সিলেট রিপোর্ট:
জামিয়া মাদানিয়া বিশ্বনাথের সিলেট শহরে অবস্থানরত ফাজিলদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাদ মাগরিব নগরীর অভিজাত হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জামিয়ার ফাজিল ও দারুল হুদা সিলেটের মুহাদ্দিস মাওলানা ইসমত উল্লাহ সিদ্দিকী।
জামিয়ার ফাজিল হাফিজ মাওলানা জিয়াউর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জামিয়ার ফাজিল ও নয়াসড়ক মাদরাসার মুহাদ্দিস মাওলানা ইয়াহইয়া নোমানী, আল-আশরাফ ফুযালা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিম, জামিয়ার ফাজিল ও আল-আমান মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলাউদ্দীন আশরাফী, জামিয়ার ফাজিল ও রওজাতুল কোরআন মাদরাসা, টিভি গেটের মুহতামিম হাফিজ মাওলানা আবু ইউসুফ, জামিয়ার ফাজিল ও কুদরত উল্লাহ হাফিজিয়া মাদরাসার শিক্ষক মাওলানা আমির উদ্দীন, জামিয়ার ফাজিল ও দারুস সালাম খাসদবির মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, আল-আশরাফ ফুযালা পরিষদের সহ-দপ্তর সম্পাদক মাওলানা আসাদুজ্জামান খান, ফাজিল হাফিজ মনির আহমদ, মারজান আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের বরেণ্য আলেম আল্লামা শায়খ আশরাফ আলী বিশ্বনাথী রাহ.’র স্বৃতিজড়িত জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া বিশ্বনাথ একটি ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ। ১৯৫৯ সাল থেকে সাত দশক ধরে জামিয়া আদর্শ ব্যক্তি গড়ার মাধ্যমে ইসলামের সঠিক শিক্ষার প্রচার -প্রসার ও বাতিলের মোকাবেলায় ইসলাম সুরক্ষায় কাজ করে যাচ্ছে। জামিয়া থেকে ইলমে ওহী ধারণ করে হাজার হাজার আলেম, হাফেজ ইসলামের সুমহান বাণী মানুষের মাঝে বিলিয়ে দিয়ে আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করছেন।
সভায় জামিয়ার আসন্ন ২য় দস্তারবন্দি সফলে করণীয় এবং শহরের ফাযিলদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেন।