September 1, 2026, 11:25 am
Title :
বিএনপির গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর আজ সৌদিতে বাংলাদেশিকে গুলি করে হত্যা ‘আমাদের বাঁচান ভাই’- স্পেনে মৃত্যুর আগে বাংলাদেশি তরুণের আর্তনাদ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্যাসের দাম বৃদ্ধি পায়তারা বন্ধ, অসহনিয় লোডশেডিং বন্ধ না হলে করুন পরিণতি ভোগ করতে হবে— গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ নিউইয়র্কে জেএসডির মতবিনিময় সভা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে সমঝোতা ফেঞ্চুগঞ্জে সুয়েবুননেছা আইডিয়াল একাডেমি’র সিরাত আলোচনা ও মিলাদ মাহফিল সম্পন্ন বি-বাড়ীয়া গিয়ে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন এনসিপির নেতারা

কাতারের পাশে আরব-ইসলামিক বিশ্বের জরুরি সম্মেলন

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Monday, September 15, 2025

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে ইসরাইলের সাম্প্রতিক হামলা। দোহায় কাতারের ভূখণ্ডে আঘাত হানার ঘটনার প্রতিবাদে আরব ও মুসলিম বিশ্বের দেশগুলো একযোগে দাঁড়িয়েছে কাতারের পাশে।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দোহায় একটি জরুরি সম্মেলন বসতে যাচ্ছে। এতে আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলো অংশ নিচ্ছে। তার আগের দিন, গত রবিবার (১৪ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা প্রস্তাবিত ঘোষণাপত্র নিয়ে আলোচনা করেছেন।

আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত জানিয়েছেন, এই বৈঠকের মূল বার্তা হলো—কাতার একা নয়, বরং আরব ও ইসলামি দেশগুলো ঐক্যবদ্ধভাবে তার পাশে রয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহে ইসরাইল দোহায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়। এতে হামাসের পাঁচজন সদস্য নিহত হলেও শীর্ষ নেতারা অক্ষত থাকেন।

বিশ্লেষকদের মতে, এই হামলার পর যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র উপসাগরীয় দেশগুলোর মধ্যেও নতুন করে ঐক্যের চেষ্টা শুরু হয়েছে। তবে বিষয়টি আমিরাত ও ইসরাইলের সম্পর্কে টানাপোড়েন তৈরি করতে পারে। উল্লেখ্য, ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল।

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews