September 1, 2026, 10:27 am
Title :
বিএনপির গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর আজ সৌদিতে বাংলাদেশিকে গুলি করে হত্যা ‘আমাদের বাঁচান ভাই’- স্পেনে মৃত্যুর আগে বাংলাদেশি তরুণের আর্তনাদ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্যাসের দাম বৃদ্ধি পায়তারা বন্ধ, অসহনিয় লোডশেডিং বন্ধ না হলে করুন পরিণতি ভোগ করতে হবে— গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ নিউইয়র্কে জেএসডির মতবিনিময় সভা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে সমঝোতা ফেঞ্চুগঞ্জে সুয়েবুননেছা আইডিয়াল একাডেমি’র সিরাত আলোচনা ও মিলাদ মাহফিল সম্পন্ন বি-বাড়ীয়া গিয়ে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন এনসিপির নেতারা

নিউইয়র্কে জেএসডির মতবিনিময় সভা

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Monday, August 31, 2026

রশীদ আহমদ, নিউইয়র্ক অফিস: গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে এক নতুন রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি হয়েছে উল্লেখ করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, পুরনো রাজনৈতিক কাঠামোর ওপর ভর করে নতুন বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়। তাই পুরনো ক্ষমতার রাজনীতিতে ফিরে না গিয়ে সংস্কারের মাধ্যমে ‘অংশীদারিত্বের গণতন্ত্র’ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে।

গতকাল রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জেএসডি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক মো. এনামুল হায়দারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সামছু উদ্দিন আহমেদ শামীমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মো.সরোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, মুক্তিযুদ্ধবিষয়ক লেখিকা আমেনা আজিজ, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র সাংবাদিক রিমন ইসলাম, জেএসডির উপদেষ্টা নজরুল ইসলাম, যুক্তরাষ্ট্র জেএসডির যুগ্ম আহ্বায়ক তসলিম উদ্দিন খান, এম জাকির হোসেন স্বপন, গাজী আজম বাদল, মো.রফিক উল্লাহ ও ফরিদ উদ্দিন রতন প্রমুখ।

সভায় শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, পুরনো রাজনীতির কাঠামোর মধ্যে নতুন বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়। তাই গণঅভ্যুত্থানের নতুন বাস্তবতাকে আবার পুরনো ক্ষমতার রাজনীতিতে ফিরিয়ে না নিয়ে সংস্কারের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও বলেন, সংস্কার কোনো সাময়িক রাজনৈতিক কর্মসূচি নয়; এটি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সংবিধান, রাষ্ট্রের প্রতিষ্ঠান ও রাজনৈতিক ব্যবস্থায় প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রক্রিয়া। আর এই সংস্কারের চূড়ান্ত লক্ষ্য হতে হবে অংশীদারিত্বের গণতন্ত্র।

জেএসডির সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্র শুধু সংখ্যাগরিষ্ঠের শাসন নয়; রাষ্ট্র পরিচালনায় সকল নাগরিকের অংশীদারিত্ব নিশ্চিত করাই গণতন্ত্রের মূল কথা। শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, কৃষক, নারী, তরুণ, প্রবাসী এবং ভিন্নমতাবলম্বী নাগরিক—সবার রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ থাকতে হবে।

তিনি বলেন, কোনো একক দল, ব্যক্তি বা গোষ্ঠী যাতে রাষ্ট্রের ওপর একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারে, সেজন্য রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বায়ত্তশাসন এবং নির্বাহী ক্ষমতার কার্যকর জবাবদিহি নিশ্চিত করতে হবে। নির্বাচন গণতন্ত্রের গুরুত্বপূর্ণ উপাদান হলেও নির্বাচনই গণতন্ত্রের শেষ কথা নয়। গণতন্ত্রকে নির্বাচন থেকে অংশগ্রহণে, সংখ্যাগরিষ্ঠতা থেকে অংশীদারিত্বে এবং ক্ষমতার কেন্দ্রীকরণ থেকে বিকেন্দ্রীকরণে নিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের ঐতিহাসিক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে পুরনো রাজনৈতিক সংস্কৃতি নতুন পোশাকে ফিরে আসতে পারে। তাই এখন লক্ষ্য হতে হবে ক্ষমতা দখলের রাজনীতি থেকে রাষ্ট্র রূপান্তরের রাজনীতিতে উত্তরণ—শুধু সরকার পরিবর্তন নয়, শাসনব্যবস্থার পরিবর্তন; শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন।

তিনি বলেন, আমরা এমন একটি প্রজাতন্ত্র চাই, যেখানে রাষ্ট্র কোনো দলের নয়—জনগণের; সরকার কোনো দলের স্থায়ী সম্পত্তি নয়—জনগণের অর্পিত দায়িত্ব; আর ক্ষমতা কোনো ব্যক্তির ব্যক্তিগত অধিকার নয়—জনগণের অর্পিত সাংবিধানিক আমানত। শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী জনগণ এক হও—এটি শুধু সাংগঠনিক আহ্বান নয়, রাষ্ট্রের মালিকানায় জনগণের অংশীদারিত্ব প্রতিষ্ঠার ঐতিহাসিক রাজনৈতিক আহ্বান। অংশীদারিত্বের গণতন্ত্রের ভিত্তিতেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে হবে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews