September 24, 2026, 4:05 am
Title :
বিশ্বসভার সভাপতি আমাদের ড. খলিলুর রহমান (পর্ব-১) গাজায় ভয়াবহ দুর্ভোগে যুক্তরাজ্য নীরব থাকবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী আমার পিএইচডির সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর তাহিরপুরে তিন সন্তানসহ বাবার কীটনাশক পান, তিন শিশুর মৃত্যু শাহজালাল (র.) মাজারের টাকা প্রতিদিন গণনা করা হবে গুলশানের নতুন ডিসি নেত্রকোনার সন্তান রুহুল কবীর খান পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান নেত্রকোনা জেলার উলামায়ে কেরাম ও প্রাসঙ্গিক কিছু কথা

বালাগঞ্জে ছাত্রলীগ নেতা মনির হোসেনের বাড়িতে পুলিশি তল্লাশী, পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Wednesday, December 18, 2024

বালাগঞ্জ প্রতিনিধি

বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মনির হোসেনের সন্ধানে তার বাড়িতে থানা পুলিশ অভিযানের নামে তল্লাশী করছে। তল্লাশীতে পুলিশের সাথে বিএনপি-জামায়াতের নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অংশ নিচ্ছে। বারবার তল্লাশী করে মনির হোসেনকে না পেয়ে তার পরিবারের সদস্যদেরকে নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছাত্রলীগ নেতা মনির হোসেন বালাগঞ্জ ইউনিয়নের চাঁনপুর গ্রামের জমির আলীর ছেলে। অনুসন্ধানে জানা গেছে, ছাত্রলীগের রাজনীতিতে মনির হোসেন সক্রিয় অংশগ্রহণ ছিল। ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশব্যাপী ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে মনির হোসেন আত্মগোপনে রয়েছেন। ২০২৪ সালের ২৪ নভেম্বর সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী ৮নং আদালতে দায়ের করা একটি সাজানো নাটকীয় মামলায় মনির হোসেনকে প্রধান আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বালাগঞ্জ সিআর মামলা নং-১৩৭/২০২৪। ধারা-১৪৩/৩২৩/৩৪১/৫০০/৫০৫/৫০৫(এ)-৫০৫(২)-৩৪ পেলান কোড। ছাত্রলীগ নেতা মনির হোসেনের বিরুদ্ধে দায়ের করা এই মামলার বাদীর নাম জুবায়ের আহমদ। সে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা। তার বাবার নাম ইউনুছ আহমদ। বাড়ি বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে। এই মামলায় মনির হোসেনের সাথে ছাত্রলীগ ও যুবলীগের ৫জনসহ অজ্ঞাতনামা আরও ৪-৫জনকে আসামি করা হয়েছে। এছাড়া ছাত্রলীগ নেতা মনির হোসেনের নামে দেশের বিভিন্ন এলাকার বিভিন্ন থানায় আরও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
মনির হোসেনের বয়োবৃদ্ধ বাবা জমির আলী বলেন, আমার ছেলের অপরাধ সে আওয়ামী লীগের রাজনীতি করে। সে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিল। আমার ছেলে তো কোনো ধরণের অপরাধ করেনি। পুলিশ বারবার আমার বাড়িতে এসে আমার ছেলের সন্ধান চাচ্ছে, পুলিশকে বলেছি আমার ছেলে যুক্তরাজ্যে অবস্থান করছে। পুলিশের সাথে জামায়াত-বিএনপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বারবার আমার বাড়িতে এসে আমার ছেলের সন্ধান চেয়ে আমি ও আমার পরিবারের সদস্যদেরকে ভয়ভীতি দেখিয়ে নানাভাবে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। তাদের এমন হুমকিতে আমি ও আমার পরিবারের সদস্যরা শঙ্কিত। আমরা জানমালের চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews