November 29, 2026, 9:20 am
Title :
সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে জিডিএফে প্রতিবন্ধীদের শীতবস্ত্র বিতরণ জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত গোলাপগঞ্জে মামলা প্রত্যাহার না করায় লাইভে এসে বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ বানেশ্বরপুর মাসিক তাফসরুীল কোরআন মাহফিল পরিষদের বার্ষিক ইসলামী সুন্নী মহাসম্মেলন ২ ডিসেম্বর বুধবার জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব জাতীয় ইমাম সমিতির ১৬১ সদস্যের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও ওয়েবসাইট উদ্বোধন সিলেটে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শনে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন বিয়ানীবাজার সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় এমএনএম তানভীরকে অভিনন্দন জ্ঞাপন পাঠানপাড়া সোনালী সংঘের কমিটি গঠিত

সিলেট নগরীতে রাতের আঁধারে আইনজীবীর বাড়িতে হামলা-ভাঙচুর

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Friday, December 5, 2025

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে রাতের আঁধারে এক আইনজীবীর বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত আনুমানিক ১ টার দিকে নগরীর বন কলাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, নগরীর এয়ারপোর্ট থানাধীন বনকলাপাড়া নূরানী এলাকার ৮৪/৯বি নং বাসার মালিক সিলেট জজকোর্টের আইনজীবী ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সিলেট জেলা শাখার আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মো. আশরাফুল আলম খান। তিনি ২০১৭ সালে জমি কিনে নূরানী এলাকায় একটি টিনশেড বাসা নির্মাণ করে কেয়ারটেকারের মাধ্যমে বাসা ভোগ-দখলে আছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ১ টার দিকে একদল সন্ত্রাসী ও দুর্বৃত্ত বাসাটিতে ভাঙচুর চালায় এবং বাসার কেয়ারটেকার রিপনী বেগমের ঘর লুটপাট করে তাকে বাসাটি থেকে উচ্ছেদ করে জোরপূর্বক বাসাটি দখলে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

ভুক্তভোগী আইনজীবী মো. আশরাফুল আলম খান জানান, বিগত ২০২৪ সালের ৫ই আগস্টের পর আওয়ামীলীগ সরকারের পতন হলে একদল দূর্বৃত্ত আমার এই বাসাটি সহ একাধিক বাসায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এই ঘটনার পর থেকে আমার পরিবার আত্মগোপনে চলে যান। বর্তমানে টিনশেডের এই বাসাটিতে কেয়ারটেকার রিপনী বেগম থাকেন।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবাশ্বির আলী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে আমরা যাওয়ার পূর্বেই দূর্বৃত্তরা পালিয়ে যায়। বাসায় বেশ ভাঙচুর হয়েছে। এবিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই বাসার কেয়ারটেকার রিপনী বেগম বাদী হয়ে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews