September 23, 2026, 2:02 am
Title :
পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান নেত্রকোনা জেলার উলামায়ে কেরাম ও প্রাসঙ্গিক কিছু কথা সিলেটের জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে বিশেষ সম্মাননা প্রদান ব্যাটারি চালিত রিকশার রোড পারমিট ও ১০ দফা দাবিতে ঢাকার দুই সিটি কর্পোরেশনে স্মারকলিপি পেশ জাতিসংঘে বাংলাদেশ নিয়ে ড. ইউনূসের উচ্ছ্বাস প্রকাশ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্ক এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে দেশের মানুষ চরম ক্ষুব্ধ— দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম ফেঞ্চুগঞ্জের নবাগত ইউএনও’র সাথে ইসলামিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৩৫ জনের কাফেলা সহ জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে ওরা কারা?

রামিশা হত্যাকান্ডে কোতোয়ালি থানা যুব জমিয়তের প্রতিবাদ ও দ্রুত বিচার দাবি

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Wednesday, May 20, 2026


মাত্র ৭ বছরের শিশু রামিশাকে পৈশাচিক নির্যাতনের পর নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগরীর কোতোয়ালি যুব জমিয়ত। সংগঠনটি অবিলম্বে জড়িত খুনি-ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বুধবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি হাফিজ মাওলানা শাহিদ হাতিমী এবং সাধারণ সম্পাদক মুফতি নোমান বিন আফসার বলেন, “শিশু রামিশার ওপর সংঘটিত এই নৃশংসতা মানবতা ও বিবেককে নাড়া দিয়েছে। এ ধরনের জঘন্য অপরাধ কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।”

নেতৃদ্বয় আরও বলেন, “দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। অপরাধীরা দ্রুত বিচার ও কঠোর শাস্তির আওতায় না আসায় এ ধরনের অপরাধ বারবার ঘটছে। শিশু রামিশার হত্যাকারী সোহেল রানা ও তার স্ত্রীকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

বিবৃতিতে তারা নিহত শিশু রামিশার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকার, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews