August 19, 2026, 4:44 pm
Title :
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহাদিসহ তিনজন আটক আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর মতবিনিময় অনুষ্ঠিত আগামী সংসদ অধিবেশনে কাদিয়ানী ইস্যুতে বিল উত্থাপনের দাবি উবায়দুল্লাহ ফারুকের বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্সের সভাপতি হলেন শাহ সুহেল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে মনোনয়নপত্র দাখিল হয়েছে তিনটি যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন: ইসহাক কামাল সভাপতি, চৌধুরী নাসির সেক্রেটারি ইউরোপ জমিয়তের সীরাতুন্নবী সম্মেলন অনুষ্ঠিত রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের সিদ্ধান্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ সিলেটের জনজীবন সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর গলাকাটা লাশ উদ্ধার

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহাদিসহ তিনজন আটক

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Tuesday, August 18, 2026

সিলেট রিপোর্ট
:প্রশাসনের অনুমতি ছাড়া বিক্ষোভ সমাবেশের প্রস্তুতিকালে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আটক অন্য দু’জন হলেনÑ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মীরজা সুমন ও রকিব।
সোমবার বিকালে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয় বলে জানা গেছে। আয়োজকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং দীর্ঘদিনের গ্যাস সংকটের কারণে দৈনন্দিন জীবন ও ব্যবসা-বাণিজ্যে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। এসব সমস্যা নিরসনের দাবিতে সর্বস্তরের ছাত্র-জনতাকে নিয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
তবে মিছিল শুরুর আগেই তিনজনকে আটকের ফলে কর্মসূচি পণ্ড হয়ে যায়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদিকে, আটকের বিষয়ে হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদুল হক জানান, আলোচিত এই মাহাদির ওপর অতীতেও একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। এজন্য আমরা তাকে জানিয়েছিলাম, এ ধরনের সমাবেশ না করার জন্য। এ ছাড়া, তারা প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের লিখিত অনুমতিও নেয়নি। যে কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে তাদেরকে আটক করা হয়েছে।

তবে আটক তিনজনের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে, সে বিষয়টিও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাননি ওসি। এদিকে, আটকের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তবে এ বিষয়ে তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে এখনো কোনো ঘোষণা পাওয়া যায়নি।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews