October 1, 2026, 3:11 am
Title :
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট জেলা পরিষদের প্রশাসকের সাথে কোতোয়ালি থানা জমিয়ত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্র সহ অব্যাহত হামলা দখলবাজ ও অপরাধীরা বেপরোয়া —- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম ওসমানীনগরের তাজপুর ইউনিয়নে ইসলামী সমাজকল্যাণ পরিষদের ডিপ টিউবওয়েল স্থাপন যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীর সঙ্গে জমিয়তের মতবিনিময় প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তা পাবেন ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা: গভর্নর গোলাপগঞ্জের উত্তরগাঁও গ্রামের সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণে টিউবওয়েল স্থাপন

মুফতী আহমদ উল্লাহ রহ. এর ইন্তেকাল, পটিয়ায় দাফন সম্পন্ন

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Monday, September 15, 2025

চট্টগ্রামের পটিয়া মাদরাসার সদরে মুহতামিম ও শায়খুল হাদীস মুফতী আহমদ উল্লাহ (রহ.) ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫৫ মিনিটে চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

বাদ এশা পটিয়া মাদরাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের মেজো ছেলে মাওলানা কমর।

জানাজার আগে বক্তব্য দেন মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী। তিনি বলেন, “মুফতী আহমদ উল্লাহ (রহ.) কয়েক যুগ ধরে জামিয়া পটিয়ায় হাদীসের খেদমতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।”

জানাজায় অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শীর্ষ আলেম-ওলামা, মাদরাসা প্রধানগণ, হাটহাজারী, লালখান বাজার, নানুপুর ও অন্যান্য এলাকার ওলামায়ে কেরাম, শিষ্য ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী।

জানাজা শেষে তাঁকে জামিয়ার কেন্দ্রীয় কবরস্থান মাকবারায়ে আযীযীতে দাফন করা হয়।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews