November 10, 2026, 10:12 pm
Title :
ছাতকের কালারুকা ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মাহমুদ আজমের সমর্থনে মতবিনিময় সভা জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রদান বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! সিলিন্ডার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদের গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রতিবাদ সভা কওমি মাদ্রাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনায় গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের দোয়া মাহফিল দৃষ্টি প্রতিবন্ধী হয়েও মৌমির জিপিএ-৫ অর্জন প্রশংসানীয়— আবুল কাহের চৌধুরী শামীম গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপণের মূল্য বৃদ্ধি জনস্বার্থ বিরোধী —-গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ দৃষ্টি প্রতিবন্ধী মৌমি জিপিএ ৫ অর্জন করায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর শুভেচ্ছা ও উপহার প্রদান

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ভোট দাতাদের অভিনন্দন জানিয়েছে মোহনগঞ্জ উলামা পরিষদ

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Monday, September 15, 2025

নেত্রকোণা প্রতিনিধি: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাবের পক্ষে ১৪২টি দেশ ভোট দেওয়ায় আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে নেত্রকোণার মোহনগঞ্জ সম্মিলিত উলামা পরিষদ।

সৌদি আরব ও ফ্রান্স প্রস্তাবটি উত্থাপন করে। প্রস্তাবকারী দেশসহ ভোটদাতা রাষ্ট্রগুলোর প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে মোহনগঞ্জ উলামা পরিষদের নেতারা এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনে রক্তপাত বন্ধে জাতিসংঘকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিবৃতিদাতাদের মধ্যে ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা শায়খ হারুনুর রশীদ ও মাওলানা নুরুল ইসলাম, সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মুনতাসির আল মামুন (সুফিয়ান)।

তারা বলেন, “যুগের পর যুগ ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইল বর্বরোচিত হামলা চালিয়ে আসছে। জাতিসংঘের এ প্রস্তাব বিশ্ববিবেক জাগ্রত হওয়ার একটি বড় দৃষ্টান্ত। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে মানবিক সহায়তা দিতে বিশ্বের শান্তিকামী মানুষদের এগিয়ে আসতে হবে।”

একই সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গকারী সব শহীদের মাগফিরাত কামনা করেন নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews