April 16, 2026, 8:06 am

ওসমানীনগরে যুবলীগ নেতার বাড়িতে হামলা, ভাংচুর লোটপাট

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Saturday, November 30, 2024

ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহ মো: শাকিল মিয়ার বাড়িতে হামলা ও ভাংচুর ও লোটপাট চালিয়েছে দূর্বত্তরা। এসময় যুবলীগ নেতা শাকিলের ঘরে থাকা নগদ অর্থ স্বর্নালক্ষারসহ তার ব্যবহিত মোটরসাইকেল জুর পূর্বক নিয়ে যায় হামলাকারীরা। বিষয়টি তাৎক্ষনিক থানা পুলিশকে জানালেও পুলিশ ঘটনাস্থলে না আসায় হামলাকারীদের তান্ডবে ও অস্ত্রের আঘাতে শাকিলের পরিবারের কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। ২৮ নভেম্বর রাত ৯টার দিকে উপজেলার গোয়ালাবাজার ––ইউনিয়নের এওলাতৈল গ্রামে এই ঘটনা ঘটে। ভাংচুর ও আহতদের সুর-চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে আসলে হামলাকারীরা শাকিলের প্রাণনাশসহ নানা ধরণের হুমকি প্রধান করে স্থান ত্যাগ করে বলে জানান শাকিলের পরিবারের সদস্যরা। তারা জানান, হামলায় অংশ নেয়া বেশিরভাগ সদস্যই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। রাজনৈতিক উদ্দেশ্যে তারা পূর্ব পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিগত সময়ে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন যুবলীগের রাজনীতির সাথে সংক্রিয় ছিলেন গোয়ালাবাজার ইউনিয়নের এওলাতৈল গ্রামের শাহ মো: রফিক মিয়ার পুত্র শাহ মো. শাকিল মিয়া। তিনি দীর্ঘ দিন থেকে গোয়ালাবাজার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করে আসছেন। ২০২২ সালের ১৫ নভেম্বর বিকালে গোয়ালাবাজারের দাশপাড়া রোডের মুখে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা এম. ইলিয়াস আলীর সহধর্মীনী বিএনপি নেত্রী তাহসিনা রুশদীর লুনার গাড়িতে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় আদালতে সি আর ৩০২/২৪ মামলা দায়ের করেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মন্নান বক্স। মামলায় রাজনৈতিক ফায়দা হাসিলে ও যুবলীগের কার্যক্রম নিষ্কৃয় করতে উদ্দেশ্য প্রনোদিত হয়ে ডালাও ভাবে আওয়ামীলীগ যুবলীগসহ রাজনৈতিক নেতাকর্মীদের আসামী করা হয় বলে অভিযোগ শাকিলের পরিবারের। মামলায় ১০ নাম্বার আসামী করা হয়েছে এওলাতৈল গ্রামের শাহ মো: রফিক মিয়ার পুত্র ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহ মো. শাকিল মিয়াকে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর পাল্টেযায় দৃশ্যপট। সেই মামলার আসামীদের খোঁজে খোঁজে তাদের বাড়িঘরে হামলা চালানোর অভিযোগ উঠে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ইউনিয়ন বিএনপির ভারপ্্রাপ্ত সভাপতি মন্নানবক্স, বিএনপি নেতা সেলিম খান, উপজেলা বিএনপি নেতা ইমাদ উদ্দিনের ইন্দনে প্রায় ২৫/৩০ জন ছাত্রদল যুবদলের যুবক দেশীয় অস্ত্র নিয়ে যুবলীগ নেতা শাকিলকে বাড়িতে হামলা চালায়। হামলা ও নির্যাতনে যুবলীগ নেতার পরিবারের ৪ সদস্য আহত হয়ে বাড়ি ছাড়া রয়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, ২৮ নভেম্বর রাত ৯টার দিকে শাকিলের বাড়িতে ইউনিয়ন বিএনপির ইন্দনে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় দূরবৃত্তরা। এসময় জুরপূর্বক তার ঘরে প্রবেশ করে ঘরে থাকা আসবাপত্র ভাংচুর ও লোটপাট চালানো হয়। তার পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের উপরও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। অস্ত্রের আঘাতে শাকিলের বৃদ্ধা মা জায়েদা খাতুন, ভাই শাহ জাহাঙ্গীর আলমসহ কয়েকজন আহত হন। এসময় ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালক্ষার ও ইলেট্রনিক্স সামাগ্রী এবং শাকিলের ব্যবহিত মোটর সাইকেল লোটপাট করে জুর পূর্বক নিয়ে যায় তারা। হামলা ভাংচুর ও সুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা শাকিলের প্রাণনাশসহ বিষয়টি পুলিশকে অবহিত করলে পুনরায় দেখে নেয়া ও নানা ধরণের হুমকি প্রধান করে স্থান ত্যাগ করে। স্থানীয়রা এগিয়ে এসে শাকিলের বৃদ্ধা মা ও পরিবারের অন্যান্য সদস্যদের গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এই ঘটনায় প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন যুবলীগ নেতার পরিবার।
হামলার পরদিন দুপুরে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করলেও নিরাপত্তাহীনতায় রয়েছে শাকিলের পরিবার। ওসমানীনগর থানার সাবেক অফিসার ইনচার্য মোস্তাফিজুর রহমান হত্যা মামলা ওয়ারেন্ট ভুক্ত আসামী এবং বিএনপি নেত্রী লুনার গাড়ি ভাংচুর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী থাকায় যুবলীগ নেতা শাকিলকে গ্রেপ্তারে কড়া বার্তা দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।
ওসি হত্যা মামলার আসামী হওয়ায় পুলিশী হয়রানীর বিষয়ে অভিযোগ করেছেন শাকিলের পরিবার। গভীর রাতে পুলিশী তল্লাসীর নামে লোটপাটেরও অভিযোগ তাদের। এসব বিষয়ে নিজেদের নিরাপত্তা নিয়েও সংকিত শাকিলের পরিবার। উপজেলা বিএনপির প্রভাবশালীদের শেল্টারে প্রতিনিয়ত হামলা লোটপাট আতংকে দিন কাটছে তাদের। রাজনৈতিক প্রভাব ও পুলিশী হয়রানী থেকে মুক্তি পেতে প্রশাসনের কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন তারা।
পুলিশী হয়রানীর বিষয়টি অস্বিকার করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্য মো. মোনায়েম মিয়া বলেন, যুবলীগ নেতার বাড়িতে হামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক উদ্যেশ্য প্রনোদিত হামলার অভিযোগ তাদের। বিষয়টি তদন্তাধীন। বিএনপির নেত্রী লোনার গাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় যুবলীগ নেতা শাকিল অভিযুক্ত। এছাড়া সাবেক ওসি হত্যা মামলার আসামী। সে দীর্ঘদিন থেকে আত্মগোপনে রয়েছে তাকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews