October 13, 2026, 7:27 am
Title :
হত দরিদ্রদের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা বিতরণ দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শাড়ি-লুঙ্গি বিতরণ সিলেট দরগাহ মাদরাসায় মামুনুল হকের দরস ঘিরে মিশ্র প্রতিক্রিয়া বিশ্ব ইজতেমা নিয়ে পাঁচ দফা দাবি ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’র মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক ইমরান খানের দলের সরকারকে হটিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন জারি বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা রাসেল মাহবুব-কে সংবর্ধনা প্রদান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান রিপনের মাতার সুস্থতা কামনায় তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে দোয়া মাহফিল সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৫ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় বাংলাদেশের নিন্দা

সিলেট নগরীতে রাতের আঁধারে আইনজীবীর বাড়িতে হামলা-ভাঙচুর

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Friday, December 5, 2025

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে রাতের আঁধারে এক আইনজীবীর বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত আনুমানিক ১ টার দিকে নগরীর বন কলাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, নগরীর এয়ারপোর্ট থানাধীন বনকলাপাড়া নূরানী এলাকার ৮৪/৯বি নং বাসার মালিক সিলেট জজকোর্টের আইনজীবী ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সিলেট জেলা শাখার আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মো. আশরাফুল আলম খান। তিনি ২০১৭ সালে জমি কিনে নূরানী এলাকায় একটি টিনশেড বাসা নির্মাণ করে কেয়ারটেকারের মাধ্যমে বাসা ভোগ-দখলে আছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ১ টার দিকে একদল সন্ত্রাসী ও দুর্বৃত্ত বাসাটিতে ভাঙচুর চালায় এবং বাসার কেয়ারটেকার রিপনী বেগমের ঘর লুটপাট করে তাকে বাসাটি থেকে উচ্ছেদ করে জোরপূর্বক বাসাটি দখলে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

ভুক্তভোগী আইনজীবী মো. আশরাফুল আলম খান জানান, বিগত ২০২৪ সালের ৫ই আগস্টের পর আওয়ামীলীগ সরকারের পতন হলে একদল দূর্বৃত্ত আমার এই বাসাটি সহ একাধিক বাসায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এই ঘটনার পর থেকে আমার পরিবার আত্মগোপনে চলে যান। বর্তমানে টিনশেডের এই বাসাটিতে কেয়ারটেকার রিপনী বেগম থাকেন।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবাশ্বির আলী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে আমরা যাওয়ার পূর্বেই দূর্বৃত্তরা পালিয়ে যায়। বাসায় বেশ ভাঙচুর হয়েছে। এবিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই বাসার কেয়ারটেকার রিপনী বেগম বাদী হয়ে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews