April 16, 2026, 7:59 am

কুলাউড়ায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রলীগ-যুবলীগের হামলায় ১০ জন আহত

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Sunday, January 2, 2022

স্থানীয় প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানকে কেন্দ্র করে মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলার কুলাউড়া ষ্টেশন চৌমুহনীতে ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার (১ জানুয়ারি ২০২২ইং) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
হামলায় কুলাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানজিল খান, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, কাদিপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক তুষার খান, নিপার আহমেদ, খোকন ভুইয়াসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েকজন স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে নির্ভরযোগ্য মাধ্যমে জানা যায়। আহত সবাই বিএনপি’র অঙ্গসংগঠনের বলে জানা গেছে।

তথ্যসূত্রে জানা যায়, ছাত্রদলের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের নিয়ে কটূক্তি করে, তখন সাধারণ জনতা ও ছাত্রলীগের কিছু কর্মীরা তাদের ধাওয়া করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করা হয় বলে দাবি করে ছাত্রলীগ। এ বিষয়ের সতত্যা জানতে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মোবাইল ফোনে যোগাযোগ করলে তাহাকে পাওয়া যায়নি।

হামলার অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা ময়নুল বলেন, বেশ কিছুদিন যাবত বাংলাদেশ ছাত্রদল ও যুবদলের নেতারা কুলাউড়া বাজারে বিশৃঙ্খলার সৃষ্টির লক্ষ্যে মহড়া দিয়ে আসছিলো। আজও (গতকাল) ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের নামে তাহারা কুলাউড়া বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছিলো। ছাত্রদল ও যুবদলের নেতারা ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী র‌্যালী শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নিয়ে কটূক্তি করেন। এসব শুনে সাধারণ মানুষ ও আওয়ামী কিছু কর্মীরা ইটপাটকেল ছোড়েন এবং একপর্যায়ে স্থানীয় লোকজন ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে জানান। হামলায় আহত হন ছাত্রদল ও যুবদলের অন্ততপক্ষে ১০ জন।
উপজেলা বিএনপি নেতা জুবের আহমদ বলেন, কুলাউড়া উপজেলা উপজেলা যুবলীগ ক্যাডার মইনুল ইসলামের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন আওয়ামী ক্যাডাররা আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়। আমাদের দলীয় অনেক নেতাকর্মীরা গুরুতর জখম হন।
আহত মেহেদী হাসান রনি অভিযোগ করেন, তাঁরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কুলাউড়া বাজার প্রদক্ষিণ করে কুলাউড়া ষ্টেশন চৌমুহনীতে যুবলীগ নেতা মইনুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স ফজল ট্রেডার্স নামক দোকানের সামনে এসে র‌্যালী সমাপ্ত হলে যুবলীগ ক্যাডার মইনুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা তাঁদের উপর দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এ সময় তাঁদের ১২-১৫ জন কর্মী গুরুতর আহত হন ও চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

ছাত্রদল-যুবদলের আহত নেতাদের দেখতে সন্ধ্যায় হাসপাতালে যান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান প্রমুখ, কুলাউড়া উপজেলা বিএনপি’র সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews