September 23, 2026, 1:33 am
Title :
পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান নেত্রকোনা জেলার উলামায়ে কেরাম ও প্রাসঙ্গিক কিছু কথা সিলেটের জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে বিশেষ সম্মাননা প্রদান ব্যাটারি চালিত রিকশার রোড পারমিট ও ১০ দফা দাবিতে ঢাকার দুই সিটি কর্পোরেশনে স্মারকলিপি পেশ জাতিসংঘে বাংলাদেশ নিয়ে ড. ইউনূসের উচ্ছ্বাস প্রকাশ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্ক এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে দেশের মানুষ চরম ক্ষুব্ধ— দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম ফেঞ্চুগঞ্জের নবাগত ইউএনও’র সাথে ইসলামিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৩৫ জনের কাফেলা সহ জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে ওরা কারা?

দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদকের দোকানে ভাঙচুর ও লুটপাট

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Tuesday, August 6, 2024


নিজস্ব প্রতিবেদক

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান ‘এক্সপার্ট কম্পিউটার’এ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৬ আগস্ট ২০২৪) দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় অবস্থিত দোকানটিতে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, গাজী ম্যানশনে অবস্থিত এবং দক্ষিণ সুরমা কলেজের বিপরীতে থাকা এক্সপার্ট কম্পিউটার দীর্ঘদিন ধরে ব্যানার, পোস্টার, গ্রাফিক্স ডিজাইন ও প্রিন্টিং সংক্রান্ত ব্যবসা পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মিজানুর রহমান বর্তমানে বিদেশে অবস্থান করায় তার বড় ভাই দোকানটির দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার পতনের পর মিজানুর রহমানের রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ দল দোকানটিতে হামলা চালায়। অভিযোগ রয়েছে, বিএনপি-জামায়াত ও ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নামে পরিচিত একদল লোক দোকান ভাঙচুর ও লুটপাট করে। এ সময় দোকানে থাকা কম্পিউটার, প্রিন্টিং মেশিন, ডিজাইন সামগ্রীসহ মূল্যবান সরঞ্জাম লুট করে নিয়ে যাওয়া হয়।

হামলায় প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এছাড়াও দোকান পরিচালনাকারীকে হত্যার উদ্দেশ্যে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ঘটনার পর তার পরিবারে আতঙ্ক বিরাজ করছে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews