October 13, 2026, 7:28 am
Title :
হত দরিদ্রদের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা বিতরণ দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শাড়ি-লুঙ্গি বিতরণ সিলেট দরগাহ মাদরাসায় মামুনুল হকের দরস ঘিরে মিশ্র প্রতিক্রিয়া বিশ্ব ইজতেমা নিয়ে পাঁচ দফা দাবি ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’র মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক ইমরান খানের দলের সরকারকে হটিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন জারি বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা রাসেল মাহবুব-কে সংবর্ধনা প্রদান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান রিপনের মাতার সুস্থতা কামনায় তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে দোয়া মাহফিল সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৫ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় বাংলাদেশের নিন্দা

দোলারবাজারের বসন্তপুরে প্রবাসীর স্ত্রীর উপর দেবরের হামলা, গুরুতর আহত-২

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Friday, October 11, 2024

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার ছাতক থানার দোলার বাজারের বসন্তপুর গ্রামে সন্ত্রাসী কায়দায় প্রবাসীর স্ত্রীর ওপর আক্রমণ করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ১০/১০/২০২৪ ইংরেজি বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় ছাতকের দোলার বাজার ইউনিয়ন এর বসন্তপুর গ্রামে সুরুজ মিয়ার স্ত্রী হালেমা বেগম (৪৪) এর উপর একই ভবনে বসবাসকারী পৃথক পরিবারের তার দেবর বিলাল হোসেন (২৮) পিতা- আশক আলী; বাড়ির ভূমি অংশ জবরদখল করার হীন উদ্দেশ্যে প্রাণে মারার উদ্দেশ্যে লোহার রড দিয়ে মাথায়, গলায়, আক্রমণ করলে মাথায় মারাত্মক রক্তাক্ত জখম হয়। এই আক্রমনে হালেমার বাম হাত ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দ্রুত সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে যাওয়ার নির্দেশ দিলে ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উল্লেখ্য যে এই হামলায় হালেমা বেগমের পুত্র মোজাম্মিল হোসেন আহত হয়েছেন এবং তিনিও ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


গ্রাম ও এলাকাবাসী জানান, বিলাল উগ্র আচরণের একটা বেপরোয়া সন্ত্রাসী। ভীষণ লোভি এবং অত্যাচারি প্রকৃতির লোক। তাঁর পরিকল্পনা সুরুজ আলীর পরিবার কে এই বাড়ি থেকে বিতাড়িত করে ভূসম্পত্তি, বসতবাড়ি দখল করা। দিনে দুপুরে বর্বরোচিত ঘৃন্য এই ঘটনায় বসন্তপুর সহ আশেপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবী – অবিলম্বে সন্ত্রাসী বিলাল কে গ্রেফতারের জোর দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews