October 13, 2026, 7:27 am
Title :
হত দরিদ্রদের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা বিতরণ দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শাড়ি-লুঙ্গি বিতরণ সিলেট দরগাহ মাদরাসায় মামুনুল হকের দরস ঘিরে মিশ্র প্রতিক্রিয়া বিশ্ব ইজতেমা নিয়ে পাঁচ দফা দাবি ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’র মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক ইমরান খানের দলের সরকারকে হটিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন জারি বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা রাসেল মাহবুব-কে সংবর্ধনা প্রদান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান রিপনের মাতার সুস্থতা কামনায় তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে দোয়া মাহফিল সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৫ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় বাংলাদেশের নিন্দা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সিলেটে মানববন্ধন

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Tuesday, February 24, 2026

স্বৈরাচার আওয়ালীগের দোসর মাহফুজ কর্তৃক সোশ্যাল মিডিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মাহফুজকে গ্রেফতারের দাবিতে সিলেটে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরীতে ছাত্রজনতা ও এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, তারেক রহমান দেশের গণতন্ত্রকামী মানুষের শেষ আশ্রয়স্থল। তার বিরুদ্ধে কোনো প্রকার কুৎসা রটানো সিলেটবাসী মেনে নেবে না। মাহফুজ প্রবাসে বা আত্মগোপনে থেকে পতিত স্বৈরাচারী শক্তির এজেন্ডা বাস্তবায়ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও দেশের বিরুদ্ধে বিষোদগার করছে। অবিলম্বে মাহফুজকে চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং ইন্টারপোলের মাধ্যমে হলেও তাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

এসময় বক্তব্য রাখেন- সিলেট জেলা যুবদল নেতা সাদ্দাম হোসেন, মুস্তাকিম আহমদ, ছাত্রদল নেতা তানভীর হোসেন, সিলেট মহানগর ছাত্রদলের সদস্য নুর আলম, মাছুম আহমদ, সাইফুর রহমান, ছাত্রদল নেতা শাহদাত হোসেন, জাকারিয়া মাহমুদ, তারেক আহমদ, ছাত্রশক্তির এনামুল হক, কিবরিয়া আহমেদ সৌরভ, কলেজ ছাত্রদল নেতা রাফি, মেহরাজ, মিলাদুর রহমান প্রমুখ।
​​ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ​উক্ত সভায় স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করে অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews