September 23, 2026, 1:26 am
Title :
পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান নেত্রকোনা জেলার উলামায়ে কেরাম ও প্রাসঙ্গিক কিছু কথা সিলেটের জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে বিশেষ সম্মাননা প্রদান ব্যাটারি চালিত রিকশার রোড পারমিট ও ১০ দফা দাবিতে ঢাকার দুই সিটি কর্পোরেশনে স্মারকলিপি পেশ জাতিসংঘে বাংলাদেশ নিয়ে ড. ইউনূসের উচ্ছ্বাস প্রকাশ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্ক এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে দেশের মানুষ চরম ক্ষুব্ধ— দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম ফেঞ্চুগঞ্জের নবাগত ইউএনও’র সাথে ইসলামিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৩৫ জনের কাফেলা সহ জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে ওরা কারা?

মাদক ব্যবসায়ীর কারণে আতঙ্কে সমাজসেবী আইমানের পরিবার, উদ্বিগ্ন এলাকাবাসী

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, September 25, 2025

সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে কেউ যখন প্রকাশ্যে অবস্থান নেন তখনই অনেক সময় তাকে নানা প্রতিকূলতারও মুখোমুখি হতে হয়। সিলেটে এমনই এক ঘটনার অভিযোগ সামনে এসেছে। সমাজসেবী আইমান আহমদ চৌধুরীর দাবি, স্থানীয়ভাবে মাদক ব্যবসা ও অস্ত্রভিত্তিক সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলার পর থেকেই তিনি ও তার পরিবার ধারাবাহিকভাবে হুমকি, ভয়ভীতি ও হয়রানির শিকার হচ্ছেন।

স্থানীয়ভাবে জানা যায়, শাহরিয়ার চৌধুরী মাহি নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসা ও অস্ত্রনির্ভর প্রভাব বিস্তারের অভিযোগ তুলে ধরার পর থেকেই পরিস্থিতির অবনতি ঘটে। আইমান আহমদ চৌধুরীর ভাষ্য অনুযায়ী, তিনি জনসম্মুখে এসব অভিযোগ উত্থাপন করায় তার বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত শুরু হয়। একপর্যায়ে তার স্বাভাবিক চলাফেরা ব্যাহত হয় এবং পরিবারের সদস্যদেরও বিভিন্নভাবে মানসিক চাপ ও ভয়ভীতি প্রদর্শনের মুখে পড়তে হয়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে আরও জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে চলমান পূর্ব বিরোধ রাজনৈতিক পটপরিবর্তনের পর আরও তীব্র আকার ধারণ করে। অভিযোগ রয়েছে, এই সুযোগে শাহরিয়ার চৌধুরী মাহি ও তার অনুসারীরা আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং এলাকায় নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যান।

এলাকাবাসীর একাংশের দাবি, মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন। তারা দ্রুত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা এলাকায় শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এলাকার বাসিন্দা (৬০) বলেন, ইতোপূর্বে বিষয়টি নিয়ে এলাকাভিত্তিক বসা হয়েছিল কিন্তু সমাধান হয়নি। আবার পুলিশ কমিশনারের কার্যালয়েও বসা হয়েছিল। তখনও এটির কোনো সুরাহা হয়নি৷

অভিযোগের বিষয়ে শাহরিয়ার চৌধুরী মাহির বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে, মোবাইলটি বন্ধ পাওয়া যায়। যারফলে তাৎক্ষণিক তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews