August 13, 2026, 10:33 pm

ইউরোপ জমিয়তের সীরাতুন্নবী সম্মেলন অনুষ্ঠিত

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, August 13, 2026

সিলেট রিপোর্ট:

লন্ডন, ৯ আগস্ট ২০২৬: সর্বক্ষেত্রে মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর সুমহান আদর্শ বাস্তবায়ন এবং তাঁর হুসনে আখলাক অনুসরণের মাধ্যমেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন ইউরোপ জমিয়তের নেতৃবৃন্দ।

গত ৯ আগস্ট ২০২৬, রোববার, জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের উদ্যোগে লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদের সেমিনার হলে সীরাতুন্নবী ﷺ মাহফিল-২৬ অনুষ্ঠিত হয়।

ইউরোপ জমিয়তের কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদীস মুফতি আব্দুল হান্নান সাহেবের সভাপতিত্বে এবং মহাসচিব মুফতি মাওসুফ আহমদ ও যুগ্ম মহাসচিব মাওলানা মামনুন মহিউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারী গোলাম রব।

মাহফিলে বক্তারা বলেন, বিশ্ব মানবতার মুক্তির মহাদূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্বের জন্য রহমতস্বরূপ পৃথিবীতে আগমন করেছেন। রাসূলুল্লাহ ﷺ-এর মহান চরিত্র, আদর্শ ও জীবনাদর্শ অনুসরণের মাধ্যমেই বিশ্বে শান্তি ও মানবতার কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব। তাই মহানবী ﷺ-এর সুমহান আদর্শ ও শান্তির বাণী সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে জমিয়তের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, ইসলাম ও মুসলমানদের এই কঠিন দুঃসময়ে রাসূলে পাক ﷺ-এর আদর্শ অনুসরণ ছাড়া মুসলমানদের ইহকালীন সুখ-শান্তি ও পরকালীন মুক্তির কোনো বিকল্প নেই। রাসূল ﷺ-এর ওয়ারিশ হক্কানী উলামায়ে কেরামের অনুসরণ ও অনুকরণ করা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে ব্রিটেনে বসবাসরত সকল মুসলমানকে হক্কানী উলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালিত ইউরোপ জমিয়তের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা।

বক্তাগণের মধ্যে ছিলেন

মাহফিলে বক্তব্য রাখেন ইউরোপ জমিয়তের অন্যতম উপদেষ্টা ও বার্মিংহাম শাখার সভাপতি মাওলানা এখলাছুর রহমান, কেন্দ্রীয় সহ-সভাপতি মুফতি মাওলানা জিল্লুল হক, সহ-সভাপতি মাওলানা সৈয়দ আশরাফ আলী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বাসিত, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শামসুল হক ছাতকী, লন্ডন মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা মোখতার হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি বুরহান উদ্দিন, সান্ডওয়েল শাখার সহ-সভাপতি মাওলানা হাবিব খান, সাধারণ সম্পাদক আলহাজ জামীল বদরুল, নিউহ্যাম শাখার সভাপতি মাওলানা এনাম উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাওলানা আবু সুফিয়ান প্রমুখ।

উপস্থিত ছিলেন ইউরোপ জমিয়তের নেতৃবৃন্দ

মাহফিলে উপস্থিত ছিলেন ইউরোপ জমিয়তের প্রধান উপদেষ্টা হাফিজ মাওলানা শামসুল হক, উপদেষ্টা হাফিজ মাওলানা আব্দুল মুনিম, সহ-সভাপতি সৈয়দ মাওলানা মোশাররফ আলী, মুফতি আব্দুল মালিক, লন্ডন মহানগরীর সহ-সভাপতি মাওলানা এনাম উদ্দিন আজহারী, হাফিজ মাওলানা মাসুম আহমদ (সাহেবজাদায়ে শায়খে কৌড়িয়া), মাওলানা আখলাক চৌধুরী, ট্রেজারার আলহাজ শায়েস্তা মিয়া,প্রচার সম্পাদক মাওলানা হেলাল আহমদ, হাফিজ মাওলানা আব্দুল আউয়াল, ইউকে জমিয়তের সহ-সভাপতি মাওলানা নাজিরুদ্দিন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা আব্দুস সাত্তার, মুফতি কুতুব উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউরোপ জমিয়ত হ্যাকনি শাখার সভাপতি হাফিজ মাওলানা শফিকুল ইসলাম, সেক্রেটারি আলহাজ আব্বাস মিয়া, ট্রেজারার আলহাজ আবুল কালাম, ইউরোপ জমিয়ত বার্মিংহাম শাখার প্রচার সম্পাদক মাওলানা সৈয়দ ইকবাল, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আনোয়ার রব্বানী, হাফিজ মাওলানা মুশতাক আহমদ, টাওয়ার হামলেটস শাখার সেক্রেটারি মাওলানা আবু সুফিয়ান, লন্ডন মহানগরীর সহ-সেক্রেটারি মাওলানা মুখতার হুসাইন, ইউরোপ জমিয়ত সান্ডওয়েল শাখার সেক্রেটারি মাওলানা জামিল বদরুল, ইউরোপ জমিয়ত নিউহ্যাম শাখার সভাপতি মাওলানা এনাম উদ্দিন এবং ইউরোপ জমিয়ত ওয়ালসল শাখার সেক্রেটারি মাওলানা হাবিব খানসহ বিপুল সংখ্যক জমিয়ত নেতাকর্মী।

মজলুম মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত

সম্মেলন শেষে ফিলিস্তিন ও বাংলাদেশের মজলুম জনগোষ্ঠী এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও মুক্তি কামনা করা হয়। একই সঙ্গে ইউরোপ জমিয়ত সান্ডওয়েল শাখার সভাপতি মরহুম মাওলানা সৈয়দ আব্দুল খালিক (রহ.)-এর রূহের মাগফিরাত এবং ইউরোপ জমিয়তের নেতা মুফতি মাওলানা তাজুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন ইউরোপ জমিয়তের কেন্দ্রীয় সভাপতি ও শায়খুল হাদীস মুফতি আব্দুল হান্নান সাহেব।

বার্তা প্রেরক: হাফিজ মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী
প্রচার সম্পাদক : জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews