October 13, 2026, 7:27 am
Title :
হত দরিদ্রদের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা বিতরণ দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শাড়ি-লুঙ্গি বিতরণ সিলেট দরগাহ মাদরাসায় মামুনুল হকের দরস ঘিরে মিশ্র প্রতিক্রিয়া বিশ্ব ইজতেমা নিয়ে পাঁচ দফা দাবি ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’র মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক ইমরান খানের দলের সরকারকে হটিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন জারি বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা রাসেল মাহবুব-কে সংবর্ধনা প্রদান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান রিপনের মাতার সুস্থতা কামনায় তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে দোয়া মাহফিল সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৫ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় বাংলাদেশের নিন্দা

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর মতবিনিময় অনুষ্ঠিত

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Monday, August 17, 2026

সিলেট রিপোর্ট : আগামী ৩০ অক্টোবরের কেন্দ্রীয় ইসলাহী ইজতেমা বাস্তবায়ন কমিটি সিলেট মহানগর শাখার মতবিনিময় সভা ১৭ আগস্ট সোমবার বাদ মাগরিব বন্দরবাজারে জামে মসজিদে অনুষ্ঠি হয়েছে।

শাখার নির্বাহী আমির মাওলানা শায়খ আবদুর রহমানের সভাপতিত্বে ও মহানগরীর নাজিম মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মোঃ আজুল কবির, মোহাম্মদ শাহ আদনান, রশীদ আহমদ, লুৎফুর রহমান মামুন, আব্দুল করিম মফিক, এম.এ. রহমান, মোঃ আনোয়ার হোসেন, আব্দুর রহমান, সাদ আহমদ আমিন বর্ণভী প্রমুখ।

মতবিনিময় সভায় কেন্দ্রীয় আজিমুশ্বান ইজতেমা সফলের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, খলিফায়ে মাদানী শায়খুল ইসলাম লুৎফুর রহমান বর্ণভী (রহ.) কর্তৃক ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলদেশ এর কেন্দ্রীয় আজিমুশ্বান ইজতেমা-২০২৬ আগামী ৩০ অক্টোবর শুক্রবার বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।

ইজতেমায় বয়ান পেশ করবেন দেশ-বিদেশের প্রখ্যাত উলামায়ে কেরাম সহ সংগঠনের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ।
আজিমুশ্বান ইজতেমায় যিকিরের সাথে দলে দলে যোগ দেয়ার আহবান জানিয়েছেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলদেশ এর আমীর মুফতি মুহা. রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা)।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews