October 13, 2026, 7:27 am
Title :
হত দরিদ্রদের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা বিতরণ দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শাড়ি-লুঙ্গি বিতরণ সিলেট দরগাহ মাদরাসায় মামুনুল হকের দরস ঘিরে মিশ্র প্রতিক্রিয়া বিশ্ব ইজতেমা নিয়ে পাঁচ দফা দাবি ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’র মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক ইমরান খানের দলের সরকারকে হটিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন জারি বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা রাসেল মাহবুব-কে সংবর্ধনা প্রদান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান রিপনের মাতার সুস্থতা কামনায় তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে দোয়া মাহফিল সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৫ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় বাংলাদেশের নিন্দা

ইনসাফ ভিলেজের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান প্রকল্প পরিদর্শনে যুব উন্নয়ন অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, August 20, 2026

সিলেট রিপোর্ট : সিলেটের ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটি’র প্রধান কার্যালয় এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত প্রশিক্ষণপ্রাপ্ত আত্মকর্মীদের বিভিন্ন স্বাবলম্বী প্রকল্প পরিদর্শন করেছেন যুব উন্নয়ন অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ২০ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এই পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়।

পরিদর্শনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা থেকে আগত যুগ্ম সচিব ও পরিচালক (অর্থ) মানিকহার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক মোঃ আব্দুর রউফ শাহ এবং সহকারী পরিচালক মোঃ ফখরুজ্জামান।

পরিদর্শনকালে জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুব উদ্যোক্তা, সংগঠক ও ইনসাফ সোসাইটির সভাপতি মোঃ নজরুল ইসলাম অতিথিদের সংস্থার বিভিন্ন প্রজেক্ট ঘুরিয়ে দেখান এবং এর মাধ্যমে গ্রামীণ বেকার যুব ও নারীদের স্বাবলম্বী করার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউ কে এর সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালিত ৩ মাস মেয়াদী হস্তশিল্প ও স্বাবলম্বী প্রশিক্ষণ কার্যক্রম এবং গ্রামীণ নারীদের তৈরি রেজিন জুয়েলারিসহ বিভিন্ন নান্দনিক পণ্য দেখে অতিথিগণ গভীর সন্তোষ প্রকাশ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইমপ্যাক্ট নাজমুল হাসান বায়োগ্যাস সহকারী প্রকৌশলী নাজমুল হাসান, উপসহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, ইনসাফ সোসাইটির সদস্য ও আত্মকর্মী নিজাম উদ্দিন, রেজিন জুয়েলারি উদ্যোক্তা রোমানা বেগম, প্রশিক্ষক নুসরাত উম্মে সাজিদা এবং সংস্থার বিভিন্ন স্তরের সদস্য ও প্রশিক্ষণার্থীবৃন্দ।

শেষে প্রধান অতিথি ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির এই মহতী উদ্যোগের উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews