September 12, 2026, 11:38 pm
Title :
সিলেটে জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুর সংবর্ধিত হযরত শাহজালাল র: মাজার জিয়ারত করেছেন জাতীয় জনতা পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান সিলেটের উসামা পিএইচডি করতে আমেরিকা গেছেন সিলেটে হলি আর্ট যুব উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন পদে প্রশিক্ষক নিয়োগ হাজী ইমদাদুল্লাহ’র ইন্তেকাল কাতিয়া মাদ্রাসার মুহতামিম শায়েখ ইমদাদুল্লাহ এর ইন্তেকাল: জমিয়তের শোক নেপাল জমিয়তের অফিস ভিজিট করলেন খেলাফত মজলিসের মামনুল হক জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি: একজন বাংলাদেশী ড.খলিলুর রহমান খেলাপি ঋণের হারে বাংলাদেশ শীর্ষে ও দুর্নীতি নৈরাজ্যে জাতি উদ্বিগ্ন —- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য

সিলেটে জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুর সংবর্ধিত

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Saturday, September 12, 2026

সিলেট রিপোর্ট :

সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দৃষ্টি প্রতিবন্ধী ওয়াসিফুর রহমান রাখালগঞ্জ কৈলাস চন্দ্র হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে সম্প্রতি এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে সাফল্য অর্জন করায় তাঁর সম্মানে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১২ সেপ্টেম্বর শনিবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডিসএ্যাবল্ড কমিউনিটি এডভান্সমেন্ট ফাউন্ডেশন (ডিকেফ) এর মহাসচিব সৈয়দ মাহমুদুল হকের সভাপতিত্বে এবং জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর সাবেক নির্বাহী পরিচালক এপেক্সিয়ান জি.ডি. রুমু, দৃষ্টি প্রতিবন্ধী ওয়াসিফুর রহমানের পিতা মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের আইন অনুষদের ডিন অধ্যাপক শেখ আশরাফুর রহমান ও মাতা তুরুকখলা ইসলামিয়া বালিকা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক রাজিয়া সুলতানা।
স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা।
কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটির পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষক আফজাল শিকদার, ব্রেইল শিক্ষক সমিরঞ্জন বিশ্বাস, হিসাবরক্ষক মোঃ শাহজাহান, জিডিএফ’র সদস্য ফাতেমা বেগম, অহনা বেগম। উপস্থিত ছিলেন শিক্ষার্থী জুই রানি দাশ, আফসানা আক্তার মুন্নি, তোফায়েল আহমেদ সোয়েব প্রমূখ।
সংবর্ধিত শিক্ষার্থী দৃষ্টি প্রতিবন্ধী ওয়াসিফুর রহমানকে জিডিএফ’র পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধকতা কখনোই মানুষের স্বপ্ন ও সম্ভাবনার পথে বাধা হতে পারে না। দৃঢ় মনোবল, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো প্রতিকূলতাকে জয় করে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব- ওয়াসিফুর রহমান তার উজ্জ্বল দৃষ্টান্ত।
বক্তারা আরও বলেন, দৃষ্টি প্রতিবন্ধী হয়েও ওয়াসিফুর রহমান যে মেধা ও যোগ্যতার পরিচয় দিয়েছে, তা সমাজের জন্য অনুপ্রেরণার। তার এই সাফল্য শুধু তার নিজের নয়, বরং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের জন্যও গর্বের বিষয়। প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সৃষ্টি ও তাদের প্রতিভা বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সবাইকে আরও আন্তরিকভাবে এগিয়ে আসার আহবান জানান।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews