October 13, 2026, 6:00 am
Title :
হত দরিদ্রদের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা বিতরণ দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শাড়ি-লুঙ্গি বিতরণ সিলেট দরগাহ মাদরাসায় মামুনুল হকের দরস ঘিরে মিশ্র প্রতিক্রিয়া বিশ্ব ইজতেমা নিয়ে পাঁচ দফা দাবি ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’র মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক ইমরান খানের দলের সরকারকে হটিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন জারি বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা রাসেল মাহবুব-কে সংবর্ধনা প্রদান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান রিপনের মাতার সুস্থতা কামনায় তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে দোয়া মাহফিল সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৫ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় বাংলাদেশের নিন্দা

সিলেটে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে এসএমপির অভিযান শুরু

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Monday, September 22, 2025

সিলেট নগরে অবৈধভাবে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা ও অন্যান্য অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সোমবার সকাল ৮টা থেকে নগরের মেন্দিবাগ, নাইওরপুল, জিতু মিয়ার পয়েন্ট, রিকাবীবাজার ও পাঠানটুলা এলাকায় একযোগে এ অভিযান পরিচালিত হচ্ছে।

এসএমপি জানিয়েছে, প্রতিটি পয়েন্টে সিনিয়র কর্মকর্তাদের তত্ত্বাবধানে এসব অভিযান চলবে। পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বিভিন্ন স্থানে উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং সকাল ৯টায় রিকাবীবাজার এলাকায় সাংবাদিকদের সাথে কথা বলবেন।

এর আগে সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এসএমপি আট দফা নির্দেশনা জারি করে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

ব্যাটারিচালিত ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহনের চলাচল বন্ধ,

অনুমোদিত স্ট্যান্ড ছাড়া অন্য কোথাও পার্কিং নিষিদ্ধ,

মোটরসাইকেল চালক ও আরোহীর জন্য হেলমেট বাধ্যতামূলক,

সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত নগরে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি প্রবেশে নিষেধাজ্ঞা,

লাইসেন্স, বৈধ কাগজপত্র ও সিটবেল্ট ছাড়া গাড়ি চালানো নিষিদ্ধ।

অতিরিক্ত ভাড়া ও যাত্রী বহন বন্ধ।

হেডলাইট, ব্রেক লাইট ও সিগন্যাল লাইট সচল রাখার বাধ্যবাধকতা।

শহরে যত্রতত্র যাত্রী ওঠানামা ও রাস্তার মাঝে পার্কিং বন্ধ।

এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নির্দেশনা কার্যকর করতে নগরজুড়ে মাইকিং করা হচ্ছে। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ কমিশনারের ভাষ্যমতে, নগরবাসীর ভোগান্তি কমানো ও সড়ক দুর্ঘটনা রোধে নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। অনুমোদনহীন বা কাগজপত্রবিহীন কোনো যানবাহন নগরে চলতে দেওয়া হবে না।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews