June 10, 2026, 12:19 pm
Title :
রামিশা হত্যাকান্ডে কোতোয়ালি থানা যুব জমিয়তের প্রতিবাদ ও দ্রুত বিচার দাবি ইউরোপের পথে প্রবাসীদের স্বপ্ন ও সংগ্রামের ব্যবচ্ছেদ পশ্চিমবঙ্গে মুসলিম যুবককে কুপিয়ে হত্যা আমি কথা বলি, শ্বশুরবাড়ির লোকজনকে শুনতে হবে কথা: সিলেটে সমাবেশে প্রধানমন্ত্রীর রসিকতা দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি লণ্ডভণ্ড মৌলভীবাজারের বিদ্যুৎ ব্যবস্থা এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে লবীব-বদরুল জীবন-মৃত্যুর লড়াইয়ে কিশোরী ফারিয়া, বাঁচাতে দরকার মানবিক সহায়তা ইলিয়াস আলী গুমের ঘটনায় মুখ খুলেছেন সাবেক ডিজিএফআই প্রধান উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করা হয়েছে: সিলেটে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

লেখক মনজুকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Monday, March 12, 2018
প্রবাসী লেখক আলবেলাল মনজু ।

ছাতক প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের বাসিন্দা প্রবাসী লেখক আলবেলাল মনজু ধর্মীয় উগ্র মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে লেখালেখির জেরে প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
জিডি নম্বর: ৮৯৭, তারিখ: ১০ মার্চ ২০১৮ ইং।
পরিবার সূত্রে জানা যায়, আল বেলাল মনজু দেশে অবস্থানকালে সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে তিনি নিয়মিত লেখালেখি করতেন। বর্তমানে প্রবাসে অবস্থান করেও তিনি তাঁর লেখালেখির কার্যক্রম অব্যাহত রেখেছেন। বিশেষ করে ধর্মীয় উগ্র মৌলবাদ ও জঙ্গিবাদবিরোধী বিষয় নিয়ে লেখালেখির কারণে তিনি দীর্ঘদিন ধরে একটি উগ্রপন্থী চক্রের হুমকির মুখে রয়েছেন বলে পরিবারের দাবি।
অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর গ্রামের বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। ঘটনার সময় আলবেলাল মনজু প্রবাসে অবস্থান করায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তবে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয় বাসিন্দা আলীনূর (পিতা: আসলাম আলী) ও লেখক কাজিল হকের নাম উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আলবেলাল মনজুর মামা ছায়াদ মিয়া ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আলবেলাল মনজু বা তাঁর পরিবারের কোনো ধরনের ক্ষতি সাধিত হলে সংশ্লিষ্ট হুমকিদাতা ব্যক্তিদের দায়ী করা হবে। একই সঙ্গে তারা প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews