October 10, 2026, 4:27 am
Title :
ফ্যাসিবাদের বিচার ও জননিরাপত্তার দাবিতে সিলেটে জমিয়তের বিক্ষোভ সুনামগঞ্জে জমিয়তের বিক্ষোভ মিছিল ও পথসভা ফ্যাসিবাদের বিচার কার্যকর, সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ এবং গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণের দাবিতে বায়তুল মোকাররমে জমিয়তের বিক্ষোভ হেবা আইন সংশোধন ২০২৬: শরিয়া কী বলে? ভোটাধিকার থেকে বঞ্চিত লাখ লাখ মুসলিম : বিপদের সম্মুখীন ভারতের গণতন্ত্র নেকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেয়ায় ঢাবি শিক্ষককে অব্যাহতি জীবন ও নিরাপত্তার স্বার্থে এখনই পানি ব্যবস্থাপনা জরুরি : ড.মঈন খান কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার -মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৌদিতে দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর মরদেহ সিলেটে পৌঁছেছে ১১ অক্টোবর রেজিস্ট্রারী মাঠে বি.কে.এম`র নাগরিক সমাবেশ

হেফাজতের কেন্দ্রীয় নেতাদের কাছে ‘ঐক্যের রূপরেখা’ তুলে দিল জমিয়ত

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Sunday, August 9, 2026

রুহুল আমীন নগরী: ফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর আহ্বানে সাড়া দিয়ে জাতীয় ও ইসলামী স্বার্থে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তাবিত ‘ঐক্যের রূপরেখা’ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বুধবার (৫ আগস্ট) হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশীরুল্লাহ এবং কেন্দ্রীয় সহঅর্থ সম্পাদক মুফতি সালাহ উদ্দিন (দিলু রোড), সহকারী প্রচার সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব উসমানীর হাতে ৮ দফার এ রূপরেখা হস্তান্তর করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ইসলামী অঙ্গনে পারস্পরিক শ্রদ্ধা, পরামর্শ ও সহযোগিতার ভিত্তিতে কার্যকর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

দলটি আশা প্রকাশ করে, এই রূপরেখাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মহলের মধ্যে ইতিবাচক আলোচনা ও সমন্বয় জোরদার হবে এবং উম্মাহর বৃহত্তর কল্যাণে সম্মিলিত প্রচেষ্টা আরও বেগবান হবে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews