September 28, 2026, 3:18 am
Title :
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীর সঙ্গে জমিয়তের মতবিনিময় প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তা পাবেন ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা: গভর্নর গোলাপগঞ্জের উত্তরগাঁও গ্রামের সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণে টিউবওয়েল স্থাপন সিলেট বিভাগের স্বায়ত্তশাসন ও সিলেটি ভাষাকে ২য় রাষ্ট্রভাষা করার দাবিতে ‘সিলেটি পাঞ্চায়িত’র সভা অনুষ্ঠিত খলিলুর রহমানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর সিলেটে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সিলেট গাছবাড়ি জিসি- কানাইঘাট উপজেলা এইচসি রোডের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ৩০ কর্মসূচি, ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দায়িত্ব পেলেন জমিয়ত নেতা মাওলানা শুয়াইব

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীর সঙ্গে জমিয়তের মতবিনিময়

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Sunday, September 27, 2026

সিলেট রিপোর্ট

:সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউদা) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কোতোয়ালি থানা ও এর বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ২টায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কোতোয়ালি থানা জমিয়তের সভাপতি মাওলানা আহমদ সগীর আমকুনির নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আক্তারুজ্জামান তালুকদার, কোতোয়ালি থানা জমিয়তের যুগ্ম সম্পাদক মুফতি ইলিয়াস আহমদ, মুফতি ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফ উদ্দিন, প্রচার সম্পাদক মুফতি আবুল কালাম আজাদসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং ছাত্র জমিয়তের নেতারা।

মতবিনিময়কালে বক্তারা বলেন, পুণ্যভূমি সিলেটের ঐতিহ্য এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ অক্ষুণ্ণ রেখে নগরীর আধুনিকায়ন ও পরিকল্পিত উন্নয়ন প্রয়োজন। তারা নগরীর শিশু-কিশোরদের মানসিক বিকাশে পর্যাপ্ত খেলার মাঠ ও পার্ক নির্মাণের দাবি জানান। পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার সুযোগ সম্প্রসারণে ইসলামিক স্কুল প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। জমিয়ত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সিলেটের উন্নয়ন যেন কেবল অবকাঠামোগত সীমাবদ্ধতায় না থাকে, বরং একটি সুশৃঙ্খল ও নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনেও ভূমিকা রাখে।

উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী জমিয়ত নেতৃবৃন্দের প্রস্তাবগুলোকে স্বাগত জানান। তিনি বলেন, সিলেটের উন্নয়নের ক্ষেত্রে গঠনমূলক সব পরামর্শকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তিনি সিলেটের সামগ্রিক কল্যাণে দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি আরও আশ্বস্ত করেন যে, জনস্বার্থে এবং নগরবাসীর কল্যাণে যৌক্তিক প্রস্তাবগুলো নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews